ICAR CIFRI Recruitment 2025

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি, কোন পদে হবে নিয়োগ?

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুর কার্যালয়ে চুক্তির ভিত্তিতে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
Central Inland Fisheries Research Institute.

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুরের কার্যালয়ে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে ইয়ং প্রফেশনাল পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের নাম সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ওই কার্যালয়ের একটি গবেষণা প্রকল্পের জন্য ইয়ং প্রফেশনাল প্রয়োজন। প্রকল্পের নাম,‘ব্যাকইয়ার্ড পন্ড অ্যাকোয়াকালচার ইন সুন্দরবন থ্রু মডেল ভিলেজ ডেভেলপমেন্ট ফর সাস্টেনেবল লাইভলিহুড ডেভেলপমেন্ট।’

সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য মৎস্য বিজ্ঞান কিংবা কৃষিবিদ্যা শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর অ্যাকোয়াকালচার সম্পর্কিত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পদপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের কর্মস্থল হবে ব্যারাকপুরের দফতর।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ব্যারাকপুরের পদের জন্য আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জির মতো গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার শেষ দিন ৩ ফেব্রুয়ারি। ইন্টারভিউ নেওয়া হবে ৭ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন