DRDO Recruitment

ডিআরডিও অধীনস্থ প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পারিশ্রমিক হিসাবে মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:২০
DRDO Head quarter.

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করার জন্য এক জন কর্মী প্রয়োজন। নিযুক্তকে বেঙ্গালুরুর মাইক্রোওয়েভ টিউব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে কাজ করতে হবে।

Advertisement

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তাঁর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এবং নেট বা গেট উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও উপস্থিত থাকতে পারবেন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের জন্য বেঙ্গালুরুর মাইক্রোওয়েভ টিউব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন