Viral Video

‘হুইলচেয়ার রাখার জায়গা নেই’, তরুণী যাত্রী প্রতিবন্ধী দেখেই যাত্রা বাতিল, গাড়ি থেকে নামিয়েও দিলেন অ্যাপক্যাব চালক!

প্রতিবন্ধী তরুণীকে অ্যাপক্যাবে নিতে চাইলেন না চালক। মানবিকতার এই অবনমনের ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১০:৪১
woman on wheel chair

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মানুষের জীবন নানা জটিলতায় পূর্ণ। সেই জটিলতাই দ্বিগুণ হয়ে যায় যখন মানুষটির শরীরের কোনও একটা অংশ অকোজো হয়। এক কথায় বলতে গেলে, মানুষটি যখন প্রতিবন্ধী হন। কোনও সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে প্রতিবন্ধী মানুষের জীবনসংগ্রাম বোঝা সম্ভবপর নয়। কিন্তু তাঁদের প্রতি সহমর্মিতা দেখানো কোনও বড় ব্যাপার নয়। কিন্তু সেটি দেখাতেও নারাজ হন বহু মানুষ। দেশের রাজধানীতে ঘটে গেল তেমনই এক ঘটনা। প্রতিবন্ধী তরুণীকে অ্যাপক্যাবে নিতে চাইলেন না চালক। মানবিকতার এই নিম্ন নিদর্শনের ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রতিবন্ধী তরুণী নামী অ্যাপ থেকে গাড়ি বুক করেছিলেন বাড়ি ফেরার জন্য। দিল্লির এক শপিং মল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। শপিং মলের বাইরে হুইলচেয়ারে বসে রয়েছেন তরুণী। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি এসে পৌঁছোল। কিন্তু তরুণী গাড়িতে ওঠার পর তাঁকে নেমে যেতে বললেন চালক। কারণ, তাঁর সঙ্গে থাকা হুইলচেয়ারটিকে গাড়িতে রাখার নাকি জায়গা নেই। এই দোহাই দিয়েই তাঁকে নেমে যেতে বললেন চালক। চালকের কথামতো তরুণী বহু কষ্ট করে পুনরায় নেমে গেলেন। রাস্তার উপর হুইলচেয়ারে বসে আবারও ক্যাব দেখা শুরু করলেন বাড়ি ফেরার জন্য। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘আইঅ্যামপ্রতিষ্ঠাতা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ইতিমধ্যে প্রায় ৩৮ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অনলাইন ক্যাবের সেই সংস্থাকে নেটাগরিকেরা ধিক্কার জানিয়েছেন। বহু নেটাগরিক মানবিকতার এই করুণ অবস্থা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement
আরও পড়ুন