WB Job vacancy 2026

আলিয়া বিশ্ববিদ্যালয় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত? দিতে হবে শুধু ইন্টারভিউ

সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:০৪
আলিয়া বিশ্ববিদ্যালয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী প্রয়োজন। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ক্লিনিক্যাল টিউটর প্রয়োজন। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। নার্সিং-এ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। বেতন মিলবে নিযুক্ত ব্যাক্তি কতগুলি ক্লাস করাচ্ছেন তার ভিত্তিতে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২০ মে সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aliah.ac.in/) দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন