NET or SET preparation 2026

নেট অথবা সেট দেবেন? প্রস্তুতির পাঠ দেবে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কোর্স ফি কত?

পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের (বিষয়ভিত্তিক) জন্য প্রস্তুত করা হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ের স্নাতক যোগ্যতাসম্পন্নেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:৪১
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়।

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) বা সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা যে সমস্ত পড়ুয়া দিতে চান, তাঁদের জন্য কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ কোর্সের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

নেট অথবা সেট-এর প্রস্তুতির পাঠ পড়ানো হবে। পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র (বিষয়ভিত্তিক)-এর জন্য প্রস্তুত করা হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ের স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। তাঁরা বর্তমানে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত বা প্রাক্তনী হতে পারেন। প্রস্তুতির ক্লাস হবে সপ্তাহে প্রতি শনি এবং রবিবার। আসন সংখ্যা ১০টি। কোর্স ফি ১,২০০ টাকা। এ ছাড়াও স্কিল ডেভেলপমেন্ট-এর কোর্স করানো হবে। কমিউনিকেটিভ ইংলিশ, স্পোকেন সংস্কৃত, স্প্যানিশ (ইন্ট্রোডাক্টরি লেভেল), ফোকলোর অ্যান্ড ট্রাইবাল লোর স্টাডিজ় এবং হেলথ অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস বিষয়ে পড়ানো হবে। বিভিন্ন কোর্সের জন্য বরাদ্দ ফি ২,২০০ টাকা। কোর্সগুলিতে সর্বাধিক ১০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্নাতক উত্তীর্ণ ব্যক্তি।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় জমা দিতে হবে। আবেদনপত্র জমে দেওয়ার শেষ দিন ২৯ মে। ক্লাস শুরু হবে ১ জুন থেকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন