BHU Recruitment 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কবে?

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থানুকূল্যে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৪:৫৭
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইন ও অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থানুকূল্যে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন