DIC Recruitment 2026

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মী চাই, আবেদন করবেন কী ভাবে? কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ়নেস ম্যানেজমেন্ট অথবা টেকনোলজি বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৩:২৮
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় কাজ করার সুযোগ রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। ‘ইন্ডিয়া এআই’ প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজনেস ম্যানেজমেন্ট অথবা টেকনোলজি বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন