WB Govt Job 2026

পূর্ব বর্ধমানের প্রশাসনিক বিভাগে কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন? ইন্টারভিউ কবে?

ব্যাঙ্কিং রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও সরকারি ব্যাঙ্কে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। জেলার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল’-এর তরফে এই নিয়োগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। ব্যাঙ্কিং রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও সরকারি ব্যাঙ্কে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কম্পিউটারের কাজ জানতে হবে। বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে জানতে হবে। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আগামী ২৫ মার্চ ইন্টারভিউ হবে সকাল সাড়ে ১০টা থেকে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিতে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের দিন যেতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি (purbabardhaman.nic.in) দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন