BHU Recruitment 2026

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েট চাই, কারা আবেদন করতে পারবেন?

প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিন বছর এই বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রথম বছর প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৮:১৬
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তিন বছর এই বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রথম বছর প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে দেওয়া হয়। দ্বিতীয় বছর ৬১ হাজার টাকা করে দেওয়া হবে, তৃতীয় বছর মিলবে ৬৭ হাজার টাকা করে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bhu.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন