ছবি: এআই সহায়তায় প্রণীত।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
জুনিয়র রিসার্চ ফেলো নেবে প্রতিষ্ঠান। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এক জন সুযোগ পাবেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থ সহায়তায় চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৩৮,৪৪০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৭ মে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ওই দিন থেকে আগামী সাত দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।