WB Govt Job 2026

বাঁকুড়ার রায়পুর ডেভেলপমেন্ট ব্লকে কর্মী চাই, সুযোগ পাবেন একজন, আবেদন কী ভাবে?

প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারের এমএস অফিসের কাজে দক্ষতা থাকা চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাঁকুড়ার রায়পুর ডেভেলপমেন্ট ব্লকে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বাঁকুড়ার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই নিয়োগ চুক্তির ভিত্তিতে করা হবে।

Advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারের এমএস অফিসের কাজে দক্ষতা থাকা চাই। পাশাপাশি, ‘টাইপিং স্পিড’-ও তুখড় হওয়া চাই। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভারতের নাগরিক হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://bankura.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন