BECIL Recruitment 2026

বেসিলের তরফে এমস জম্মু-তে ১৫৪ জন কর্মীর খোঁজ, সর্বাধিক বেতন হতে পারে এক লক্ষ টাকা

সংশ্লিষ্ট হাসপাতালে ৬১টি পদমর্যাদায় নিয়োগ হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯
AIIMS Jammu

এমস জম্মু। ছবি: সংগৃহীত।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে চাকরির সুযোগ। জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট হাসপাতালে ৬১টি পদমর্যাদায় নিয়োগ হবে। নিয়োগ হবে জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, চিফ ডায়েটিশিয়ান, ডায়েটিশিয়ান, সিনিয়র ডায়েটিশিয়ান, চিফ মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিকো সোশ্যাল অফিসার, সাইকিয়াট্রিক সোশ্যাল অফিসার, চিফ নার্সিং অফিসার-সহ নানা পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫৪। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক মাসে ১৭,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০০,০০০ টাকা হতে পারে।

প্রতিটি পদের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ২৯৫ টাকা। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলির বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন