Library Officer Govt Jobs 2026

গ্রন্থাগারবিদ্যায় বিশেষজ্ঞদের খুঁজছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কোন বিভাগে যোগদানের সুযোগ?

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর বেঙ্গালুরু ক্যাম্পাসে কর্মী প্রয়োজন। ওই পদে নিযুক্তকে প্রতি মাসে বেতন হিসাবে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থার বেঙ্গালুরুর দফতরে ট্রেনি অফিসার পদে কাজের জন্য যোগ্য ব্যক্তিদের থেকে আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

Advertisement

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ট্রেনি অফিসার পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের গ্রন্থাগার বা মহাফেজখানায় অন্তত ছ’মাসের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

ওই পদে নিযুক্তকে প্রতি মাসে বেতন হিসাবে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের ডাকযোগে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ বেঙ্গালুরুর দফতরের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দেওয়া প্রয়োজন। আবেদন ৭ মার্চের আগে পাঠানো আবশ্যক। আবেদনমূল্য হিসাবে ১৭৭ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন