NBCC Recruitment 2026

৫৯ জন কর্মী চাই সরকারি সংস্থা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড-এ, মাসিক বেতন কেমন?

প্রার্থীরা এ জন্য ৬ মার্চ থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১
NBCC India Limited

এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি) ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক কর্মী প্রয়োজন। প্রার্থীরা এ জন্য ৬ মার্চ থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং), ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং), ডেপুটি ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), সিনিয়র প্রোডাক্ট এগজ়িকিউটিভ (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পাবলিক হেল্‌থ ইঞ্জিনিয়ারিং), গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট (আইটি, সিএস, নেটওয়ার্কিং বা সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল) পদে। মোট শূন্যপদ ৫৯টি।

পদ অনুযায়ী, প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮, ৩০, ৩৩, ৩৭ বা ৫৪ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতনক্রম হতে পারে সর্বাধিক ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও। বাকি পদগুলির জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদগুলিতে সিবিটি মাধ্যমে পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন