IACS Recruitment 2026

যাদবপুরের আইএসিএস-এ গবেষকের খোঁজ, প্রকল্পের কাজে জন্য অর্থ জোগাবে ডিএসটি

নিযুক্তকে ডিএসটি এবং আইএসিএস-এর নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে । প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে। প্রয়োজন গবেষকের। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানে গবেষণার কাজের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রের সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র (ডিএসটি) ইনস্পায়ার (ইনোভেশন ইন সায়েন্স পারসিউ ফর ইনস্পায়ার্ড রিসার্চ) প্রকল্প। এ জন্য নিয়োগ করা হবে একজন প্রজেক্ট অ্যাসোসিয়েট-১। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে। নিযুক্তকে ডিএসটি এবং আইএসিএস-এর নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ম্যাথমেটিক্যাল সায়েন্স-এ স্নাতকোত্তর হতে হবে। টোপোলজিক্যাল অ্যালজেব্রা নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ৬ মার্চ আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন