pravina deshpande

অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডের অকালপ্রয়াণ, শোকের ছায়া বলিউডে, কী কারণে মৃত্যু হল তাঁর?

‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে নজর কাড়েন প্রবীণা। ৬০ বছরেই প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫
Actress Pravina Deshpande Dies At 60 After Long fight With Cancer

প্রয়াত বলিউড অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। ছবি: সংগৃহীত।

প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ইমরান হাশমীর সঙ্গে ‘তস্করী’ সিরিজ়ে। মঙ্গলবার বেলার দিকে মৃত্যু হয় অভিনেত্রীর। বিকেল ৩টের সময় তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয় মুম্বইয়ে। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর প্রয়াত প্রবীণা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর।

Advertisement

২০১৯ সাল থেকে মাইলোমায় আক্রান্ত প্রবীণা। অসুস্থতা সত্ত্বেও কাজ বন্ধ করেননি তিনি। প্রবীণার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবার পরিজনেরা। তিনি হিন্দি ও মরাঠী ছবি ছাড়াও টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর উল্লেখ্যযোগ্য ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘ঘর এক মন্দির’। এছাড়াও সলমন খানের সঙ্গে ‘রেডি’ ছবিতে কাজ করেছেন। ‘ফ্যামিলি ম্যান ৩’-তে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে নজর কাড়েন প্রবীণা।

এছাড়াও ‘গব্বর’ ছবিতে অক্ষয় কুমারের মতো অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে ‘সিনে এন্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (সিনটা) ।

Advertisement
আরও পড়ুন