IGNOU Admission 2026

ইগনু থেকে মুক্ত ও দূরশিক্ষা মাধ্যম এবং অনলাইনে একাধিক কোর্সের সুযোগ! বাড়ল আবেদনের মেয়াদ

বিশ্ববিদ্যালয় থেকে ২০০-র বেশি বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) এবং অনলাইন মাধ্যমে নানা বিষয়ের কোর্স করতে পারবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, জানুয়ারি পর্বে কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় তরফে ঘোষণা করা হয়েছে, অনলাইনে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। এর পর বিশ্ববিদ্যালয় থেকে ২০০-র বেশি বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে।

আবেদনকারীরা যেমন তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো যুগোপযোগী বিষয় নিয়ে পড়তে পারবেন, তেমনই ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশন নিয়েও পড়ার সুযোগ পাবেন। কোনও কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে। আবেদনকারীদের মেধার ভিত্তিতে বেশির ভাগ কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে।

কী ভাবে আবেদন জানাবেন?

১) পড়ুয়াদের প্রথমে ইগনু-র ওয়েবসাইট http://ignouadmission.samarth.edu.in-এ যেতে হবে।

২) সেখানে নিজেদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

৩) এর পর আবেদনমূল্য-সহ আবেদনপত্র জমা দিতে হবে।

৪) শেষে জমা দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্ট নিয়ে নিজেদের কাছে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন