NTA NIFTEE 2026 Answer Key

এনআইএফটি-এ উচ্চশিক্ষার প্রবেশিকার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশিত, কী ভাবে দেখবেন?

গত ৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই)-র আয়োজন করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭
NIFT

এনআইএফটি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে উচ্চশিক্ষার জন্য চলতি মাসেই প্রবেশিকার আয়োজন করা হয়। পরীক্ষার ৯ দিনের মধ্যেই প্রকাশ করা হল ‘প্রভিশনাল আনসার কি’। মঙ্গলবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-র তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত ৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই)-র আয়োজন করা হয়। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট exams.nta.nic.in/niftee-এই মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হল ‘প্রভিশনাল আনসার কি’। পরীক্ষার্থীরা এই ‘আনসার কি’ দেখে কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে তা জানাতে পারবেন। প্রশ্নের উত্তর ‘চ্যালেঞ্জ’ করার জন্য প্রতি ক্ষেত্রে ২০০ টাকা জমা দিতে হবে। পরীক্ষার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জ জানাতে পারবেন।

কী ভাবে উত্তর চ্যালেঞ্জ করবেন?

১। পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee-এ যেতে হবে।

২। সেখানে ‘চ্যালেঞ্জেস রিগার্ডিং আনসার কি’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করার পর নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৪। এর পর নির্দিষ্ট প্রশ্ন নির্বাচন করে ‘চ্যালেঞ্জ’ জানাতে হবে। একইসঙ্গে নিজেদের কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে, তা-ও জানাতে হবে।

৫। পরবর্তী ধাপে সমস্ত প্রয়োজনীয় নথি এবং চ্যালেঞ্জ করার জন্য বরাদ্দ অর্থ জমা দিয়ে ‘সাবমিট’ করে দিতে হবে। এর পর নিতে হবে সেই পেজ-এর প্রিন্ট আউট।

উল্লেখ্য, এনআইএফটি-তে ফ্যাশন ডিজ়াইনিং-সহ একাধিক ডিজ়াইন কোর্সে বিডিএস ও এমডিএস-এ ভর্তির জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই) প্রবেশিকা গ্রহণ করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে এনটিএ।

Advertisement
আরও পড়ুন