প্রতীকী চিত্র।
দেশের একাধিক কলেজে ম্যানেজমেন্ট স্নাতকোত্তরে ভর্তির যোগ্যতা যাচাই করা হয় কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট)-এর মাধ্যমে। চলতি বছরের পরীক্ষার ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে ফলাফল।
গত ২৫ জানুয়ারি এনটিএ-র তরফে সিম্যাট-এর আয়োজন করা হয়। সিবিটি মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণ করা হয় দেশের ১১০টি শহরের বাছাই করা কেন্দ্রে। চলতি বছরের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৫৩,৪৫৩ জন। চূড়ান্ত পরীক্ষা দেন ৪১,৮৭২ জন।
পরীক্ষার মার্কশিট কী ভাবে সংগ্রহ করবেন?
১। পরীক্ষার্থীদের cmat.nta.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে ‘সিম্যাট রেজ়াল্ট ২০২৬’ ট্যাবে ক্লিক করতে হবে।
৩। ট্যাবে ক্লিক করে নিজেদের লগ ইন আইডি দিলেই স্ক্রিনে মার্কশিট দেখা যাবে।
৪। পরীক্ষার্থীরা মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন।
উল্লেখ্য, সিম্যাট পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা এমবিএ এবং পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ পান। সিম্যাট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে দেশে ১,৩০০-র বেশি এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠানে কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।