BSI Recruitment 2026

গবেষণা প্রকল্পের জন্য গবেষক এবং কর্মী চাই, কোথায় পাওয়া যাবে যোগদানের সুযোগ?

ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ফেলো এবং ফিল্ড অ্যাটেন্ড্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন পড়ুয়ারা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২২
বটানিক গার্ডেন অফ ইন্ডিয়ান রিপাবলিক।

বটানিক গার্ডেন অফ ইন্ডিয়ান রিপাবলিক। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে গবেষক এবং কর্মী প্রয়োজন। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ ১২টি।

Advertisement

বটানিক গার্ডেন অফ ইন্ডিয়ান রিপাবলিক-এ ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ চলছে। ওই প্রকল্পের অধীনে জুনিয়র প্রজেক্ট ফেলো এবং ফিল্ড অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। জুনিয়র প্রজেক্ট ফেলো দু’বছর এবং ফিল্ড অ্যাটেন্ড্যান্ট এক বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন।

জুনিয়র প্রজেক্ট ফেলো পদে আবেদনকারীদের উদ্ভিদবিদ্যা, প্লান্ট সায়েন্সেস, ইকোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার অন্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। তাঁদের বীজ সংগ্রহ ও সংরক্ষণ, প্লান্ট ট্যাক্সোনমি-র মতো কাজে দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও গবেষণামূলক কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

ফিল্ড অ্যাটেন্ড্যান্ট পদে জীববিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তাঁদের মাঠে নেমে গবেষণার কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। বিশেষ করে বিভিন্ন উদ্ভিদ থেকে নমুনা সংগ্রহের কাজে দক্ষতা থাকা চাই। উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৪,৪৭৫ টাকা থেকে ৩১,২০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কাজের প্রয়োজনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে যাতায়াত করতে হবে।

Advertisement
আরও পড়ুন