Celebrity fashion Tips

নবাবিয়ানার উড়ান! সোনা-হিরে-চুনি খচিত ব্রোচ পরেছেন সইফ, বিলাসী নকশায় উড়ন্ত পাখি

নবাব-পুত্র সইফের সাজ বলিউডের অন্য পাঁচ নায়কের থেকে একেবারেই আলাদা। কখনও ধুতি-পাঞ্জাবি পরে ‘বাবু’ সাজে ক্যামেরাবন্দি হন সইফ, কখনও আবার স্যুট-বুট পরে সাহেবি অবতারে ধরা দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
সইফের সাজে নবাবিয়ানা।

সইফের সাজে নবাবিয়ানা। ছবি: সংগৃহীত।

বলিপাড়ার আলোচিত দম্পতি সইফ আলি খান ও করিনা কপূর খান। সম্প্রতি মুম্বইয়ে এক গয়না প্রস্তুতকারী সংস্থার বিপণি উদ্বোধনে সস্ত্রীক হাজির হন সইফ। সইফের সাজ ছিল নজরকাড়া।

Advertisement

নবাব-পুত্র সইফের সাজ বলিউডের অন্য পাঁচ নায়কের থেকে একেবারেই আলাদা। কখনও ধুতি-পাঞ্জাবি পরে ‘বাবু’ সাজে ক্যামেরাবন্দি হন সইফ, কখনও আবার স্যুট-বুট পরে সাহেবি অবতারে ধরা দেন তিনি। উল্লিখিত অনুষ্ঠানে কালো স্যুট পরেছেন অভিনেতা। সঙ্গে মানানসই সানগ্লাস। তবে সব চেয়ে নজরকাড়া ছিল হিরের ব্রোচটি।

ব্রোচটির মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। সোনা, প্ল্যাটিনাম, হিরে আর চুনি দিয়ে তৈরি সেই ব্রোচের নকশা ছিল চোখ ধাঁধানো। নকশাটি করা হয়েছে উড়ন্ত পাখির আকারে। পাখিটির ডিজ়াইনে ব্যবহৃত হয়েছে ৭১টি গোল হিরে আর একটি চুনি। পাখির মাথায় সোনার ঝুঁটি, আর নীচে বালিশের আকারে বড় মাপের সিট্রিক স্টোন।

Advertisement
আরও পড়ুন