BECIL Recruitment 2026

বেসিলে মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান চাই, ২৬ জনকে খুঁজছে এই সংস্থা, আরও একটি পদে কর্মী নেওয়া হবে

শূন্যপদ ২৮টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাব টেকনোলজি পদে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:০৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান এবং পারফিউশনিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে উভয় পদে। শূন্যপদ ২৮টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাব টেকনোলজি পদে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। কিডনি ডায়ালাইসিস বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পারফিউশনিস্ট পদে আবেদনের জন্য ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবার, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে ই-মেল করলেও হবে। ২৭ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement
আরও পড়ুন