Becil Recruitment 2025

বেসিলে একাধিক পদে কর্মখালি, আবেদন করবেন কী ভাবে? বেতনই বা কত?

মেস সুপারভাইজ়র, রাঁধুনি, রান্নাঘরের সহায়িকা-সহ মোট ছ’টি পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ন’টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। একাধিক পদে কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের।

Advertisement

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির জন্য এই নিয়োগ। মেস সুপারভাইজ়র, রাঁধুনি, রান্নাঘরের সহায়িকা-সহ মোট ছ’টি পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ন’টি। মেস সুপারভাইজ়র পদে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার বেতন দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি পদগুলিতে আবেদনের জন্য ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় যদি কোনও রকম সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেলে যোগাযোগ করা যেতে পারে। ১৪ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন