VU Recruitment 2026

বিশ্বভারতী খুঁজছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আবেদনের করতে পারবেন কারা? কোন বিভাগে রয়েছে যোগদানের সুযোগ?

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৪:৪৬

ছবি: সংগৃহীত।

অর্থনীতিতে উচ্চ শিক্ষা অর্জন করে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে পারেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একজনকে প্রয়োজন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে ওই ব্যক্তিকে কাজ করতে হবে। প্রতি মাসের ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে পারিশ্রমিক হিসাবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে।

সংশ্লিষ্ট পদে অর্থনীতি ছাড়াও সমাজসেবা, সমাজবিদ্যা, ভূগোল বিষয়ে স্নাতকোত্তরেরাও কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের গবেষণামূলক প্রবন্ধ লেখার দক্ষতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ফিল্ড ভিজ়িট, তথ্যের বিশ্লেষণ সংক্রান্ত কাজও পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের ৩ জুন-এর মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন