কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
কলকাতায় জাহাজ মেরামতকারী সংস্থায় এগ্জ়িকিউটিভ ট্রেনি প্রয়োজন। ওই পদে মোট ৬৪ জনকে নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ এগ্জ়িকিউটিভ ট্রেনি হিসাবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, নাভাল আর্কিটেকচার, সিভিল, সেফটি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। এ ছাড়াও ফিনান্স এবং হিউম্যান রিসোর্স শাখার পড়ুয়ারা ট্রেনি হিসাবে যোগদান করতে পারবেন। লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাসন, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
নিযুক্তদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসে ৮২,৭২০ টাকা করে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নিযুক্তদের সংস্থার কোচি, মুম্বই, কলকাতা, আন্দামান ও নিকোবরের দফতরে কাজ করতে হবে।
আবেদনের জন্য ১,০০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার দিন ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।