CBI Recruitment 2026

২৭৫ জন কর্মী প্রয়োজন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য়, কোন কোন পদে আবেদনের সুযোগ মিলবে?

নিযুক্তদের পদ অনুযায়ী, বেতনকাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা বা ১,০২,৩০০ থেকে১,২০,৯৪০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় একাধিক বিশেষজ্ঞ অফিসার প্রয়োজন। সম্প্রতি এই মর্মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে কর্মীদের কাজের সুযোগ মিলবে। এ জন্য আগ্রহীরা শনিবার থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

ব্যাঙ্কে সফটঅয়্যার ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিটাল চ্যানেল ম্যানেজার বা ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট, ক্লাউড ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাকশন সাপোর্ট, ডেটা আর্কিটেক্ট, রিস্ক ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট-সহ নানা পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৭৫। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে মুম্বই বা দেশের অন্য শহরে। নিয়োগের পর প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে তাঁদের।

পদ অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে, ৩০, ৩৫ বা ৪৫ বছর। একই ভাবে নিযুক্তদের পদ অনুযায়ী, বেতনকাঠামো হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা থেকে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা। প্রতি পদের জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি।

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা হবে আগামী এপ্রিল মাসে।

Advertisement
আরও পড়ুন