সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে স্নাতকদের কাজের সুযোগ দেওয়া হবে। একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে তাঁরা কাজ করতে পারবেন। তবে, এ জন্য তাঁদের বিশেষ বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। শূন্যপদ দু’টি।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বায়োটেকনোলজি কিংবা ফুড টেকনোলজি-র মধ্যে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
এ ক্ষেত্রে প্রার্থীদের ফুড অ্যানালিসিস, সার্ভে সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তদের ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া চাই। নিযুক্তদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
ওই গবেষণাগারে প্রজেক্ট অ্যাসোসিয়েটও নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে কৃষিবিজ্ঞান, রসায়ন, বায়োকেমিস্ট্রি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ফুড টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের ভিটামিন অ্যানালিসিস এবং তেল, ফ্যাট জাতীয় খাদ্যের গুণমান যাচাই করার গবেষণামূলক কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ তিনটি।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে।
আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ১ এপ্রিল পর্যন্ত পোর্টাল চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।