India Team's schedule

ইডেনে কোহলি-রোহিত, ২০২৭ সালের শুরুতেই কলকাতায় ভারতের খেলা, ২২টি ম্যাচের সূচি ঘোষণা করল বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে। দেশের মাটিতে মোট ন’টি এক দিনের ম্যাচ খেলবেন কোহলি-রোহিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:০৮
Virat Kohli and Rohit Sharma

বিরাট কোহলি ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

আগামী বছরের শুরুতেই কলকাতায় খেলতে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের এক দিনের ম্যাচ রয়েছে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে। দেশের মাটিতে মোট ন’টি এক দিনের ম্যাচ খেলবেন কোহলি-রোহিত।

২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে মোট চারটি দল— ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এ দেশে সফরে আসবে। ১৭টি শহরে ২২টি ম্যাচ হবে। মোট ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৫টি টেস্ট রয়েছে।

এই বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মাধ্যমে এই মরসুম শুরু হবে। এই সিরিজ়ে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এক দিনের ম্যাচগুলি তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজ় হবে লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

এরপর ডিসেম্বরে ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। এই সাদা বলের সিরিজ়ে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। এক দিনের ম্যাচগুলি দিল্লি, বেঙ্গালুরু এবং অহমদাবাদে হবে। রাজকোট, কটক ও পুণে টি-টোয়েন্টি ম্যাচগুলি আয়োজন করবে।

নতুন বছর, ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে ভারত সফরে আসবে জ়িম্বাবোয়ে। ম্যাচগুলি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বইয়ে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি দিয়ে মরসুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ় শুরু হবে। সিরিজ়ের বাকি ম্যাচগুলি হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং অহমদাবাদে।

Advertisement
আরও পড়ুন