Medical Officer Recruitment 2026

চিকিৎসক খুঁজছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই, গুয়াহাটি এবং ব্যারাকপুরে হবে কর্মস্থল

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট‌-এর গুয়াহাটি এবং ব্যারাকপুরের দফতরে পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে চিকিৎসকদের নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:২১

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুর এবং গুয়াহাটির কার্যালয়ে চিকিৎসক প্রয়োজন। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট‌-এ তাঁদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ওই পদের জন্য মোট তিন জন দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক প্রয়োজন।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে। তাঁদের নাম ন্যাশনাল মেডিক্যাল কমিশন কিংবা স্টেট মেডিক্যাল কাউন্সিল-এ নথিভুক্ত থাকা আবশ্যক। কোনও সরকারি, বেসরকারি কিংবা স্বয়ংচালিত হাসপাতালে অন্তত পাঁচ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতাও থাকতে হবে।

পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে নিযুক্তদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। তবে পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে আসতে হবে। ওই দিন সংশ্লিষ্ট ফর্মটির সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্র এবং জীবনপঞ্জির মতো গুরুত্বপূর্ণ নথি রাখা প্রয়োজন। ১২ মে প্রতিষ্ঠানের ব্যারাকপুরের দফতরে ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন