Viral Video

বিয়ে করতে এসে আত্মহারা বর, নাচলেন অদ্ভুত কায়দায়! শ্যেনদৃষ্টিতে তাকিয়ে থাকলেন পাত্রী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বর। তাঁর দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৮:১৬
Video shows groom dancing in a bizarre way, bride look disinterested

পাত্রের নাচ দেখে স্তম্ভিত পাত্রী। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে করতে এসে আত্মহারা পাত্র। পাত্রী এবং তাঁর পরিবারের সামনেই নেচে মাতালেন তিনি। হিন্দি গানে হাত-পা বেঁকিয়ে, কোমর দুলিয়ে নাচ চলল বেশ কিছু ক্ষণ। বিরক্ত মুখে বহু বরের কাণ্ড দেখলেন কনে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বর। তাঁর দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা। সামনে কনের পোশাকে পাত্রীও দাঁড়িয়ে। এমন সময় আনন্দে আত্মহারা হয়ে অদ্ভুত কায়দায় নাচতে শুরু করেন বর। হাত-পা-কোমর দুলিয়ে হিন্দি গানে নাচতে থাকেন তিনি। কিন্তু পাত্রীর মুখ দেখে স্পষ্ট হয়ে যায় যে, হবু বরের নাচ দেখে তিনি মোটেও খুশি নন। বিরক্ত মুখে পাত্রের দিকে তাকিয়ে থাকেন তিনি। এর পর নাচতে নাচতে এসে পাত্র তাঁকে জড়িয়ে ধরলে পাত্রীর চোখেমুখে আরও বিরক্তি ফুটে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘উমাশঙ্কর.বঘেল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির ফোয়ারা ছুটেছে নেটাগরিকদের মধ্যে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি নিশ্চিত, পাত্র আর কিছু ক্ষণ এ ভাবে নাচলেই বিয়ে বাতিল হয়ে যাবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পাত্রী নিশ্চয়ই ভাবছেন, ‘এ আমি কার পাল্লায় পড়তে চলেছি।’’’

Advertisement
আরও পড়ুন