Viral Video

ঘোড়ায় চড়ে তুবড়ি-বন্দুক নিয়ে কেরামতি পাত্রের, ফল পেলেন হাতেনাতে! আগুন ধরল পাগড়িতে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘোড়ায় চ়ড়ে বিয়ে করতে ঢুকছেন পাত্র। তাঁর দু’হাতেই তুবড়ি-বন্দুক ধরা। চিত্রগ্রাহকের কথায় কেরামতি করে একসঙ্গে দুই বন্দুকের ট্রিগারে চাপ দেন তিনি। আগুনের ফুলকি বেরিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫২
Video shows Groom entering wedding venue with sparkler gun, then something bizarre happens

ঘোড়ায় চড়ে পাত্রের কেরামতি। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের সময় অনেক অদ্ভুত ঘটনা ঘটে। অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববধূ এবং বরকে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি তোলার জন্য তুবড়ি-বন্দুক ফাটাতে গিয়ে বিপত্তিতে পড়েছেন পাত্র। আহতও হয়েছেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘোড়ায় চ়ড়ে বিয়ে করতে ঢুকছেন পাত্র। তাঁর দু’হাতেই তুবড়ি-বন্দুক ধরা। চিত্রগ্রাহকের কথায় কেরামতি করে একসঙ্গে দুই বন্দুকের ট্রিগারে চাপ দেন তিনি। আগুনের ফুলকি বেরিয়ে আসে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বিপত্তি ঘটে। বরের এক হাতের বন্দুক শব্দ করে বিস্ফোরিত হয়। আগুন ছিটকে এসে পড়ে বরের পাগড়িতে। দাউ দাউ করে আগুন ধরে যায় তাতে। ঘোড়াও আহত হয়। তবে সে সবের তোয়াক্কা করেননি পাত্র। এক টানে পাগ়ড়ি খুলে দিয়ে অন্য হাতের তুবড়ি-বন্দুকের দিকে মন দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভানু নন্দ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছবি তোলার জন্য কেউ এ রকম করে? এ পাগলামি ছাড়া আর কিছু নয়।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এ তো ‘খতরোঁ কে খিলাড়ি’। মুহূর্তগুলি স্মরণীয় করতে গিয়ে বর নিজেই স্মৃতি হয়ে যাচ্ছিলেন। আর একটু হলে বিয়ে করার মতো পরিস্থিতি থাকত না।’’

Advertisement
আরও পড়ুন