Viral Video

স্যালোঁয় চুল কাটানোর সময়ে মাথায় লাগানো বৈদ্যুতিন যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট তরুণী! কাঁপতে কাঁপতে পড়লেন মাটিতে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্যালোঁর অন্দরে একটি চেয়ার বসে রয়েছেন এক তরুণী। চুলে কারুকার্য করার জন্য তাঁর মাথায় একটি বৈদ্যুতিন যন্ত্র লাগানো। চেয়ারে বসে ফোন দেখছিলেন তিনি। এমন সময় ঘটে যায় বিপত্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:১৫
Woman injured from electric machine while hair curling treatment inside salon

ভয়ঙ্কর সেই ঘটনার দৃশ্য। ছবি: ইনস্টাগ্রাম।

চুল কাটাতে স্যালোঁয় গিয়েছিলেন। মাথায় লাগানো ছিল বৈদ্যুতিন যন্ত্র। তার মধ্যে মোবাইল ফোনও ঘাঁটছিলেন। এমন সময় ঘটে গেল দুর্ঘটনা। বৈদ্যুতিন যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি চিনে ঘটেছে বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্যালোঁর অন্দরে একটি চেয়ার বসে রয়েছেন এক তরুণী। চুলে কারুকার্য করার জন্য তাঁর মাথায় একটি বৈদ্যুতিন যন্ত্র লাগানো। চেয়ারে বসে ফোন দেখছিলেন তিনি। এমন সময় ঘটে যায় বিপত্তি। বৈদ্যুতিন যন্ত্র বিকল হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরুণী। তাঁর মাথায় বিদ্যুতের ফুলকি দেখা যায়। লাফিয়ে ওঠেন তিনি। শরীর অনিয়ন্ত্রিত ভাবে কাঁপতে শুরু করে। ছটফট করতে করতে চেয়ার থেকে মাটিতে পড়ে যান তিনি। তরুণীকে দেখে দৌড়ে আসেন স্যালোঁর এক কর্মী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন তরুণী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিশানেবাজ়_কম’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। আতঙ্ক ছড়িয়েছে নেটাগরিকদের মধ্যে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাপরে! এ বার থেকে আমি স্যালোঁ কর্মীদের এ রকম কোনও যন্ত্র আমার উপর ব্যবহার করতে দেবো না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভয়ঙ্কর। এর থেকে বাড়িতে চুল কাটানো ভাল।’’

Advertisement
আরও পড়ুন