Viral Video

খাঁচায় চিড়িয়াখানা কর্মীকে তাড়়া করল হিংস্র ভালুক! প্রাণ বাঁচাতে দৌড় তরুণের, তার পর... ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার ভিতরে একটি ভালুকের খপ্পরে পড়েছেন চিড়িয়াখানার এক কর্মী। ওই কর্মী ভালুকের খাঁচায় পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত একটি ভালুক তাঁর দিকে তেড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:১১
Video shows bear chases zoo worker inside cage

চিড়িয়াখানা কর্মীকে তাড়া ভালুকের। ছবি: ইনস্টাগ্রাম।

চিড়িয়াখানায় ভয়ঙ্কর দৃশ্য! খাঁচার মধ্যেই চিড়িয়াখানা কর্মীকে তাড়া করল হিংস্র ভালুক! তার পর কী হল? রক্ষা পেলেন চিড়িয়াখানার কর্মী? চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ‌ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভালুক ভয়ঙ্কর প্রাণী। তারা মাংসাশী এবং নিরামিষাশী, উভয়ই হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেক ভালুকই মানুষ মারতে দ্বিধা করে না। সে রকমই একটি হিংস্র ভালুকের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার ভিতরে একটি ভালুকের খপ্পরে পড়েছেন চিড়িয়াখানার এক কর্মী। ওই কর্মী ভালুকের খাঁচায় পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত একটি ভালুক তাঁর দিকে তেড়ে যায়। ভয়ঙ্কর প্রাণীটির হাবভাব দেখে প্রাণপণে দৌড়োতে শুরু করেন ওই কর্মী। চিড়িয়াখানার অন্য এক কর্মী ভালুকটিকে লাঠি দিয়ে মেরে থামানোর চেষ্টা করেন। কিন্তু তা বিফলে যায়। ভালুকটি ক্রমাগত তাড়া করতে থাকে প্রথম কর্মীকে। হাঁপাতে হাঁপাতে জীবন বাঁচানোর জন্য খাঁচার ভিতরে এ দিক-ও দিক দৌড়োতে থাকেন তিনি। অনেক কষ্টে দু’জন কর্মীই খাঁচার একটি দরজা দিয়ে ঢুকে প্রাণ বাঁচান। ভালুকটি সেই দরজাতেও আক্রমণ করে। কিন্তু ওই দুই কর্মীর কাছে পৌঁছোতে পারেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মলাক_পেটস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিশ্চয়ই ভালুকটিকে বিরক্ত করেছিল। না হলে ও হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল কী করে!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘একটা বন্য পশুর সামনে যাওয়ার দরকারই বা কী?’’

Advertisement
আরও পড়ুন