ছবি: এআই সহায়তায় প্রণীত।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ বিভাগে তরুণ পেশাদার প্রয়োজন। ওই পদে নিযুক্তদের এক বছরের চুক্তিতে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস-এর দফতরে কাজ করতে হবে। মোট ১২ জনকে ওই পদে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে আইনে স্নাতক, ডেটা অ্যানালিটিক্স ও বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতকোত্তর এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগ করা হবে। তাঁদের সমস্যা সমাধানের দক্ষতা, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের প্রশাসনিক কাজের জন্য বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ করে কাজ করতে হবে। তাই স্থানীয় ভাষার পাশাপাশি, ইংরেজিতে সাবলীল হওয়া প্রয়োজন।
প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তাঁদের অন্তত দু’বছর তরুণ পেশাদার কিংবা সমতুল পদে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও কাজে উৎকর্ষের প্রমাণ দিতে পারলে, এক বছরের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৮ মে।