Govt Internship 2026

লোকগীতি নিয়ে গবেষণামূলক কাজের সুযোগ, যোগ দিতে পারবেন ইঞ্জিনিয়ারেরা, কী ভাবে আবেদন?

দেশের বিভিন্ন প্রান্তের লোকগীতি নিয়ে গবেষণামূলক কাজ করতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর। প্রতিষ্ঠানের তরফে ওই বিষয়ে কাজের জন্য ইঞ্জিনিয়ারদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৪:১৫
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর। ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন প্রান্তে লোকগীতির চর্চা রয়েছে। নানান সুরে, ছন্দে, কথায় বিভিন্ন জনজাতির ইতিহাস এবং সংস্কৃতির আভাস পাওয়া যায় ওই গানের মাধ্যমে। এই ধরনের সঙ্গীতে কোন রাগের ব্যবহার বেশি, কী ভাবে তা গানে প্রয়োগ করা হয়েছে— তা নিয়েই গবেষণা চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচরে। প্রতিষ্ঠানের তরফে ওই প্রকল্পে গবেষণামূলক কাজের জন্য ইঞ্জিনিয়ারদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

বর্তমানে যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরাই এই প্রকল্পে ইন্টার্ন হিসাবে যোগদানের সুযোগ পাবেন। মোট ৩৬জনকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। দু’মাসের চুক্তিতে তাঁদের কাজ চলবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম বিভাগের অধীনে সংশ্লিষ্ট প্রকল্পে গবেষণার কাজ চলছে। ইন্টার্ন হিসাবে ইঞ্জিনিয়ারদের ওই প্রকল্পে কাজ চলবে। এনআইটি, শিলচরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে থেকে তাঁদের কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। তাঁরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ১৫ মে-এর মধ্যে যোগাযোগ করে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন