CSIR CGCRI Recruitment 2026

জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন যাদবপুরের সিজিসিআরআই-এ, কোন বিষয়ে হবে গবেষণা?

নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৯:০০
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাধর্মী কাজের সুযোগ। মূলত বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই গবেষণার সুযোগ পাবেন। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

প্রতিষ্ঠানে ‘ন্যারো লাইনউইথ ফাইবার লেজ়ার’ বিষয়ে গবেষণাভিত্তিক কাজ হবে। প্রকল্পটি সরকারি সংস্থা প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা-র(ডিআরডিও) অর্থপুষ্ট।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সেই সময়সীমা বাড়িয়ে তিন বছর ছ’মাস করা হতে পারে। নিযুক্তের সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের রসায়নে স্নাতকোত্তর থাকতে হবে। যাঁদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেটিরিয়াল সায়েন্স-এ বিটেক রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদনপত্র-সহ অন্য সব নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন