DVC Recruitment 2026

দামোদর ভ্যালি কর্পোরেশন চার্টাড অ্যাকাউন্ট্যান্ট খুঁজছে, কারা আবেদন করতে পারবেন?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হওয়া চাই। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দামোদর ভ্যালি কর্পোরেশন-এ কর্মখালি। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

এক্সপার্ট ফিন্যান্স নেওয়া হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হওয়া চাই। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। তাই সংশ্লিষ্ট বিভাগে অন্তত ৩০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন