DIC Recruitment 2025

গ্রাফিক ডিজ়াইনার খুঁজছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা, কী ভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজ়াইন, ভিজুয়্যাল আর্টস অথবা কমিউনিকেশন ডিজ়াইনে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:১১
ডিআইসি।

ডিআইসি। ছবি: সংগৃহীত।

গ্রাফিক ডিজ়াইন নিয়ে পড়াশোনা করেছেন? চাকরির সন্ধানে রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিআইসি-র ওয়েবসাইটে।

Advertisement

সংস্থার তরফে গ্রাফিক ডিজ়াইনার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের ‘মাই ভারত’ প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। প্রথমে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজ়াইন, ভিজুয়্যাল আর্টস অথবা কমিউনিকেশন ডিজ়াইনে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন