WB Govt Job 2026

বাঁকুড়ায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন?

শূন্যপদ ১৬টি। পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে একাধিক পদে চাকরির সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

কাউন্সিলর, এনআরসি অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স, সাইকোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিক্যাল অফিসার, কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সব মিলিয়ে শূন্যপদ ১৬টি। পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। মেডিক্যাল অফিসার পদে আবেদনের প্রয়োজনীয় বয়স ৬২ বছর। বাকি পদগুলির ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করার এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৮ এপ্রিল। সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন