Kolkata Job Alerts

লাইব্রেরিয়ান-সহ একাধিক পদে কর্মখালি, অভিজ্ঞদের নিয়োগ করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় গ্রুপ ‘এ’ বিভাগে চাকরির সুযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৬:২৪
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের তরফে নন টিচিং পোস্টে কর্মখালি রয়েছে। তাতে লাইব্রেরিয়ান, সুপারিন্ডেন্টেন্ড ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, এগ্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট এগ্‌‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার এবং স্পোর্টস অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।

Advertisement

উল্লিখিত পদে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে সরকারি বিভাগে কিংবা সরকারপোষিত সংস্থায় অন্তত পাঁচ থেকে দশ বছর চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্ত ব্যক্তিদের জন্য প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল ১০ থেকে লেভেল ১৪ পর্যন্ত বেতনক্রম ধার্য করা হয়েছে। তাঁদের গ্রুপ ‘এ’ বিভাগের পদে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা।

আগ্রহীদের ৬ জুলাইয়ের মধ্যে অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এ ছাড়াও ডাকযোগে আবেদন জানানোর সুযোগ মিলবে। সে ক্ষেত্রে আবেদনের শেষ দিন ২১ জুলাই। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন