Govt Jobs in HCL 2026

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী প্রয়োজন, বিভিন্ন বিষয়ে স্নাতকেরা পেতে পারেন সুযোগ

সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে হিন্দুস্তান কপার লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইন মাধ্যমে আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৭:৪৪
হিন্দুস্তান কপার লিমিটেড।

হিন্দুস্তান কপার লিমিটেড। নিজস্ব চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। সংস্থায় সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭০টি।

Advertisement

হিন্দুস্তান কপার লিমিটেড-এ উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়ারি, বিজ্ঞান, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার অধীনে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

সিনিয়র ম্যানেজার হিসাবে অনূর্ধ্ব ৪৭ বছর, ম্যানেজার পদে অনূর্ধ্ব ৪২ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তেরা ৯৩ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার ৭৬০ টাকা পারিশ্রমিক পাবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

অনলাইনে ফর্ম পূরণ করে সমস্ত নথি পেশ করতে হবে। ২৫ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। কবে ইন্টারভিউ হতে চলেছে, তা ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন