Young Professional Recruitment 2026

ভাষাতত্ত্বে স্নাতকোত্তর! কাজ পাওয়া যেতে পারে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে, কী ভাবে আবেদন?

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ তরুণ পেশাদার হিসাবে বিশেষ বিষয়ে স্নাতকোত্তদের নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৫:০৬

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ এক বছরের চুক্তিতে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ ওই প্রতিষ্ঠানে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) পদে কর্মী নিয়োগ করা হবে। ওই মিউজিয়াম অফ ওয়ার্ড-এ দু’জনকে ওই পদে নিয়োগ করা হবে।

Advertisement

উল্লিখিত পদে কাজের জন্য প্রার্থীদের ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, মিউজিয়োলজি বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপলজি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীদের বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। এ ছাড়াও জানতে হবে কম্পিউটারের সাহায্য়ে কাজের কৌশলও। নিযুক্তদের ‘গ্যালারি এক্সপ্লেনার’ অর্থাৎ বিভিন্ন দৃশ্যপটের বর্ণনা দিতে হবে দর্শকদের। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা দেওয়া হবে। কাজের চাহিদা অনুযায়ী চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হবে। আগ্রহীরা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে আসতে পারবেন। ইন্টারভিউ ১০ জুন হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন