WBMSCL Recruitment 2025

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুঁজছে রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন, কোন বিভাগে পাবেন সুযোগ?

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য সরকারি বিভাগে পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন। ওই পদে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করবে রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন। সংশ্লিষ্ট পদে এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেম নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো দরকার। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর।

Advertisement
আরও পড়ুন