SBI SO position Job

এসবিআই-তে এসও পদে চাকরি করতে প্রয়োজন কেমন যোগ্যতা! আবেদন করা যায় কী ভাবে?

নানা বিভাগে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (এসও) নিয়োগ করা হয়। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৭:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নানা পদে চাকরি পাওয়া যায়। ব্যাঙ্কের ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তেমনই একটি পদ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (এসও)। নানা বিভাগে এই পদে নিয়োগ করা হয়। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য দেওয়া হল।

Advertisement

সেন্ট্রাল অপারেশন টিম সাপোর্ট: বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে থাকা প্রয়োজন। প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

ম্যানেজার (বিজনেস প্রসেস): বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর কাছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি বা ম্যানেজমেন্টের ডিপ্লোমা থাকতে হবে।

প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস): বয়স ৩০ থেকে ৪০ বছর থাকা প্রয়োজন। প্রার্থীর কাছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ বা ম্যানেজমেন্টের ডিপ্লোমা থাকতে হবে।

রিলেশনশিপ ম্যানেজার: বয়স ২৩ থেকে ৩৫ বছর থাকা প্রয়োজন। প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

ইনভেস্টমেন্ট অফিসার: বয়স ২৮ থেকে ৪০ বছর থাকা প্রয়োজন। এনআইএসএম (ন্যাশন্যাল ইনস্টিউট অফ সিকিউরিটিজ মার্কেট) ও সিডবলুএম (চার্টার্ডওয়েলথ ম্যানেজার) দ্বারা স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

রিজিওন্যাল হেড: বয়স ৩৫ থেকে ৫০ বছর হওয়া প্রয়োজন। প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

পরীক্ষার পদ্ধতি

মূলত দু’টি ভাগে এসও পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়। মোট ১৯৫টি প্রশ্ন থাকে ২৭০ নম্বরের। সময়সীমা ১৬০ মিনিট। এসও পদের প্রতিটি বিভাগের জন্য আলাদা ভাবে পরীক্ষা হয়ে থাকে। অনলাইন পরীক্ষা পাশের পর মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীকে আবেদনের পদ অনুয়ায়ী সাক্ষাৎকার পর্বে ডাকা হয়। ৭০ শতাংশ নম্বর নির্ভর করে অনলাইন পরীক্ষার উপর। এবং ৩০ শতাংশ নম্বর নির্ভর সাক্ষাৎকারের উপর। এর পর মেধাতালিকার ভিত্তিতে শূন্যপদ অনুয়ায়ী প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হয়। তবে এই নম্বর ও প্রশ্নের সংখ্যা পরিবর্তনও হতে পারে ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী।

আবেদন পদ্ধতি

প্রার্থীকে www.statebankofindia.com, www.sbi.co.in, এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এর পর শূন্যপদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটগুলি থেকেই।

Advertisement
আরও পড়ুন