IGNOU Recruitment 2026

স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং-এ কনসালট্যান্ট নেবে ইগনু, আবেদন করবেন কী ভাবে?

স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে ছ’মাস কাজের মেয়াদ থাকবে, পরে দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২২:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে ছ’মাস কাজের মেয়াদ থাকবে, পরে দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিন্ধি ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর হওয়া চাই। হিন্দি ভাষায়, কম্পিউটারের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। ৬ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন