JU Recruitment 2026

ল্যাবরেটরি অ্যানালিস্ট নিয়োগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, প্রতি মাসে বেতন ১৫ হাজার টাকা

শূন্যপদ একটি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৬:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশবিজ্ঞান অথবা কৃষিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং পিডব্লুডি বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের jadavpuruniversity.in এই ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন