ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ়-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট বিভাগে বাণিজ্য বিষয়ের পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাঁকে। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
আবেদনকারীদের বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। স্পেশ্যালাইজ়েশন থাকতে হবে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স-এ। প্রয়োজন নেট বা সেট উত্তীর্ণ হওয়ার বা পিএইচডি যোগ্যতাও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠাতে হবে। আগামী ১৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।