— প্রতিনিধিত্বমূলক চিত্র।
গবেষণা প্রকল্পে স্নাতকেরাও যোগদান করতে পারবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গান্ধীনগর তাঁদের প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ দেবে। ওই পদে নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৩৫ বছর হতে হবে। তাঁকে প্রতি মাসে ৩১ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৪৪০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তকে ডিজ়িটাল এবং অ্যানালগ সার্কিট, ভিএলএসআই ডিজ়াইন নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ওই পোর্টাল ২৪ মে পর্যন্ত চালু থাকছে। আবেদন যাচাই করার পর কী ভাবে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে, তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।