IACS Recruitment 2026

মাল্টি টাস্কিং স্টাফ এবং অ্যাসিস্ট্যান্ট চাই আইএসিএস-এ, আবেদন করবেন কী ভাবে?

দু’টি বিভাগে পাঁচ জন করে মোট ১০ জনকে নিয়োগ হবেন। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:১৮
আইএসিএস।

আইএসিএস। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং গ্রুপ বি বিভাগে অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। দু’টি বিভাগে পাঁচ জন করে নিয়োগ হবেন। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। স্নাতক হওয়া চাই, পাঁচ বছরের সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই এমটিএস পদে আবেদন করা যাবে। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর। বেসিক পে প্রতি মাসের ১৮ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এর পর পাসপোর্ট সাইজের ছবি-সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা করতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫০০টাকা করে ধার্য করা হয়েছে। বাকি বিভাগের প্রার্থীদের জন্য ১০০০টাকা ধার্য করা হয়েছে আবেদনপত্র মূল্য হিসাবে। ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে আবেদনমূল্য। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ এপ্রিল। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আবেদন-প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আইএসিএস-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে (http://www.iacs.res.in/)।

Advertisement
আরও পড়ুন