IPL 2026

ভারতের সাদা বলের দলে ফিরতে মরিয়া পন্থ, দরকার একটি জায়গাতেই উন্নতি, বাতলে দিলেন নতুন ‘গুরু’ যুবরাজ

শেষ বার ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেছিলেন ২০২৪-এর অগস্টে। দলে ফিরতে মরিয়া পন্থ। জানিয়েছেন যুবরাজ সিংহ। আইপিএলে অন্য পন্থকে দেখা যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:৪২
cricket

যুবরাজের (ডান দিকে) ক্লাসে ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

শেষ বার ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেছিলেন ২০২৪-এর অগস্টে। তার পর প্রায় দু’বছর হতে চলল। দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। সেই সুযোগ এ বার পেতে মরিয়া পন্থ। জানিয়েছেন যুবরাজ সিংহ। আইপিএলে অন্য পন্থকে দেখা যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

আইপিএল শুরুর আগে যুবরাজ সিংহের কাছে কিছু দিন অনুশীলন করেছিলেন পন্থ। তবে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে সাফল্য পাননি। বাকি ম্যাচগুলিতে পন্থের বদলের আশা করছেন যুবরাজ। দু’বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ে খেলেছিলেন পন্থ। মোট তিনটি ম্যাচে সুযোগ পেয়ে ৫৭ করেছিলেন। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও প্রথম একাদশে ঠাঁই পাননি।

যুবরাজ একটি চ্যানেলে বলেছেন, “পন্থ সব সময় নিজের ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে চায় এবং উন্নতি করতে চায়। ভাল খেলে সাদা বলের দলে ফিরতে মুখিয়ে রয়েছে ও। যদি ওকে মানসিক ভাবে আর একটু চাঙ্গা করতে পারি তা হলে আরও ভাল জায়গায় থাকতে পারবে ঋষভ। এখনই ওকে অনেক চাঙ্গা মনে হচ্ছে। এই আইপিএলে অন্য পন্থকে দেখতে পাবেন।”

সম্প্রতি ভারতের দুই তরুণ ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন যুবরাজ। তাঁরা হলেন শুভমন গিল এবং সঞ্জু স্যামসন। শুভমন দুই ফরম্যাটের দলের নেতা হয়েছেন। সঞ্জু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন।

Advertisement
আরও পড়ুন